তারাভরা আকাশের নিচে তিনটি তাঁবু

Eco Resort · Gazipur

চড়ুইভাতি
ইকো রিসোর্ট

যেখানে প্রতিটি সকাল শুরু হয় পাখির ডাকে, আর প্রতিটি সন্ধ্যা ভরে ওঠে প্রকৃতির শান্তিতে।

Camping · Cottage stay · Family picnic — an hour from Dhaka.

Stay · কটেজ

ইটের ঘর, নিজের পুল, সামনে সবুজ ধানক্ষেত

একটি পারিবারিক কটেজ (২ জন বড়, ২ জন শিশু)। কাচের দরজা খুললেই নিজস্ব প্লাঞ্জ পুল, ছাদে ওঠার প্যাঁচানো সিঁড়ি, আর সামনে খোলা ধানক্ষেত।

কটেজের ঘর থেকে পুল ও ধানক্ষেত ইটের কটেজের ভেতর

Family & Friends · পরিবার

প্রকৃতির সাথে প্রজন্মের বন্ধন

বাচ্চারা খেলবে খেলার মাঠে, বড়রা গাছের ছায়ায় গল্পে, আর সবাই মিলে এক টেবিলে দুপুরের খাবার। গ্রামের চড়ুইভাতির সেই আনন্দই এখানে।

পুলে খেলছে শিশুরা খেলার টাওয়ারে শিশুরা সি-স খেলছেন দুজন রিসোর্টে পরিবারের গ্রুপ ছবি

After Dark · ক্যাম্পিং

সন্ধ্যা নামলে শুরু হয় আসল চড়ুইভাতি

যত বড় দলই হোক, ওপেন ক্যাম্পিং করা যায়। আমগাছের নিচে তাঁবু, বনফায়ার, আর বাঁশবাগানে রাতের হাঁটা। নিজের তাঁবু আনতে পারেন, তাঁবু ভাড়ার জন্য কল করুন।

ওপেন ক্যাম্পিং শুধুমাত্র পুরুষ অতিথিদের জন্য। পরিবার নিয়ে থাকতে চাইলে কটেজ বুক করুন।

রাতে বনফায়ারের পাশে বন্ধুরা সন্ধ্যায় গাছের নিচে দুটি তাঁবু রাতে বাঁশবাগানে দুজন

Contact · যোগাযোগ

বুকিং ও তথ্যের জন্য কল করুন

01611-611979
চড়ুইভাতি ক্যাম্প সাইট মন্দিপুর, গাজীপুর গুগল ম্যাপে দেখুন
কল করুন WhatsApp